এক মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
দি নিউজ লায়ন; শুক্রবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের রাজনগর গ্রাম থেকে অর্চনা দোলই (৬৫) নামে এক মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে দাসপুর থানার পুলিশ। তাঁর স্বামী জটাধর দোলই জানান , তাঁর স্ত্রী বেশ কিছুদিন ধরেই নানা রকম অসুখে ভুগছিলেন। যার ফলে ওই মহিলা মানসিক অবসাদে ভুগছিলেন বলে মৃত মহিলার স্বামী জানান।
তিনি বলেন শুক্রবার সকালে বাড়ির সবার নজর এড়িয়ে বাড়ির চিলে কোঠায় গিয়ে শাড়ির ফাঁস গলায় দিয়ে সে আত্মহত্যা করে বলে তার পরিবারের লোকেরা জানান। খবর পেয়ে ঘটনাস্থলে এসে দাসপুর থানার পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঘাটাল মহকুমা হাসপাতালে মর্গে পাঠায়। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে তার পরিবারে নেমে আসে শোকের ছায়া ও এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Post a Comment